চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের একাধিক উৎসবে ইমনের ছোট ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
জাপানের উৎসবে অংশগ্রহণকারী মানুষের দল, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি নির্মাতা আবু শাহেদ ইমনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’ জাপানের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ হয়েছে কিয়োটো ফিল্মমেকারস ল্যাব ২০২৪ এর অধীনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী অসংখ্য আবেদনকারীর মধ্যে প্রতিযোগিতামূলকভাবে কিয়োটো ফিল্মমেকারস ল্যাব ২০২৪ এ প্রথমবারের মতন বাংলাদেশি কোন নির্মাতা এই সম্মান অর্জন করলেন।

শোচিকু দলের অংশ হিসেবে ইমনের নির্দেশনায় নির্মিত ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’ একটি ঐতিহ্যবাহী জাপানি জিদাইগেকি স্টাইলে তৈরি করা হয়েছে, যেখানে কিয়োটোর শোচিকু স্টুডিওর খোলা সেট, আসল কস্টিউম, এবং ঐতিহাসিক প্রপ ব্যবহার করা হয়েছে। এই চলচ্চিত্রটি জাপানের প্রাচীন চলচ্চিত্র নির্মাণ ধারা ও ইমনের নিজস্ব নির্মাণশৈলীর সমন্বয় যা আন্তর্জাতিক নির্মাতাদের একটি মেধাবী দলের সহযোগিতায় আরও সমৃদ্ধ হয়েছে।

Banglabid

নিজের অভিজ্ঞতা নিয়ে আবু শাহেদ ইমন বলেন, “শোচিকু স্টুডিওতে আন্তর্জাতিক কলাকুশলী-র সাথে ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’ তৈরি করতে পারা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আমি কৃতজ্ঞ যে এই চলচ্চিত্রটি জাপানের দর্শকদের কাছে পৌঁছাচ্ছে এবং কিয়োটো ফিল্মমেকারস ল্যাবের পরামর্শকদের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞ।

‘টেনেমেন্ট অব সিক্রেট টক’ জাপানের হোক্কাইডো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪, নাসু শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, এবং তাচিকাওয়া মেইগাজা স্ট্রিট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ এ নির্বাচিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনছোট ছবিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দলীয় পারফরম্যান্স হচ্ছে না, ব্যক্তিগত হচ্ছে’

পরবর্তী

শীত মৌসুমে কিছু মন্ত্রণালয়ে এয়ার কন্ডিশনার বন্ধ রাখার নির্দেশ

পরবর্তী
এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণের জন্য রিমোট কন্ট্রোল. Channel i News - চ্যানেল আই নিউজ

শীত মৌসুমে কিছু মন্ত্রণালয়ে এয়ার কন্ডিশনার বন্ধ রাখার নির্দেশ

প্রধানমন্ত্রী মোদী ও জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় জার্মানি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT