বিনোদন

তারকায় ভরপুর ‘মারকিউলিস’, সিরিজে সত্য ঘটনার ছায়া

তিনজন মানুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন, পেছনে সবুজ দেয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবার বা বন্ধুর গ্রুপের ছবি, যেখানে তিনজন মানুষ হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন এক দল গুণী অভিনেতা। খুব শিগগির চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে চরকি। সিরিজে আছেন সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরও অনেকেই।

অভিনেত্রী একটি পুরনো বাড়ির অভ্যন্তরে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
‘মারকিউলিস’ ওয়েব সিরিজের একটি দৃশ্য

‘মারকিউলিস’ এর মধ্য দিয়ে প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করলেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা ইউনিক ছিল জানিয়ে তিনি বলেন,‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ।’

সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আবু শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসসহ সব কিছু দারুণ ছিল ‘

‘মারকিউলিস’ ওয়েব সিরিজের একটি দৃশ্য

দর্শক এর আগে চরকিতে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছেন। এবার তিনি আসছেন অভিনেতা হয়ে। চরকিতে প্রথম কাজ করছেন জাকিয়া বারী মম ও রওনক হাসান। মম বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রগুলোর নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে। আবু শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ সব মিলিয়ে বেশ দারুণ সময় ছিল।’

অভিনেতা রওনক বলেন, ‘এখনকার সময়ের কনটেন্টগুলো অধিকাংশ ক্রাইম, থ্রিলার, অ্যাকশন নির্ভর। কিন্তু মারকিউলিস ব্যতিক্রম। আমরা একটা ভালো কাজ করবার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবেন।’

‘মারকিউলিস’ ওয়েব সিরিজের একটি দৃশ্য

পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। এই সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’

সিরিজের গল্প কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার জনরার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যেন খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারে।’

বিষয়:আইশা খান আফিয়া তাবাসসুম বর্ণ আবু শাহেদ ইমন ইরেশ যাকের ওয়েব সিরিজ গিয়াস উদ্দিন সেলিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…