আন্তর্জাতিক

ইসরাইলি হামলা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়েছে প্রায় ২ লাখ মানুষ

বাংলাদেশের সেনারা প্রশিক্ষণরত অবস্থায়, অস্ত্র হাতে প্রস্তুত, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

হামাসের নতুন করে রকেট হামলার জবাবে গাজায় আক্রমণের মাত্রা আরো বাড়িয়েছে ইসরাইল। গোটা গাজা শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুপক্ষের হামলা-পাল্টা হামলায় মৃতের সংখ্যা ১ হাজার ৯শ ছাড়িয়েছে। ইসরাইলি হামলা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন প্রায় ২ লাখ মানুষ। অব্যাহত বিমান হামলার মধ্যে আহতদের জরুরি চিকিৎসার জন্য নিরাপদ করিডোর চেয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালাতে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসরাইলের নিরস্ত্র জনতার ওপর হামাসের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্যই হামাস-ইসরাইল যুদ্ধ বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিষয়:ইসরাইল প্যালেস্টাইন ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…