চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, অনেকে আহত

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
৪:১৬ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

একজন কর্মীর পদ ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে আজ আবারো দফায় দফায় সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে। 

আজ (১৫ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের দুই গ্রুপ বিজয় (মকু) ও সিক্সটিনাইন। এর আগে মধ্যরাতে টানা কয়েক ঘন্টা মুখোমুখি অবস্থান করে তারা।

দুপুর একটার পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে গতকাল রাতে একই ঘটনাকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

আহতদের মধ্যে ১৫ জন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। তবে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা আবু তৈয়ব জানান, ৪ জনের অবস্থা একটু গুরুতর। তাদের মাথায়, চোখের নীচে ও শরীরের বিভিন্ন জায়গায় ইটের আঘাত লেগেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার বলেন, বর্তমানে এক পক্ষ সোহরাওয়ার্দী হলের সামনে ও অপর পক্ষ আলাওল হলের সামনে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

মুলত, গতকাল বিজয়ের (মকু) ১৭-১৮ সেশনের একজন কর্মীর সাথে সিক্সটিনাইনের ২ কর্মীর মারামারির জের ধরে গ্রুপ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটিনাইন গ্রুপ চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২৮, ২০২৬

এক নজরে নকআউটে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT