চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি: প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ১০ হাজার পরীক্ষার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এদিন পরীক্ষায় অনুপস্থিত ৯ হাজার ৯৭০ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

রোববার (৩০ জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুপস্থিতির এ তথ্য জানানো হয়।

বন্যার কারণে এ বছর সিলেট বোর্ড ছাড়া বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা হচ্ছে। গত বছরও বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত ছিল। সেসময় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রোববার (৩০ জুন) অনুপস্থিত ছিল ৯ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ২০ জন এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

আজ প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। এদিন আট শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে দুই হাজার ৬০১ জন, রাজশাহীতে এক হাজার ৫০৮ জন, কুমিল্লায় এক হাজার ১৫৬ জন, যশোরে এক হাজার ৩২৮ জন, চট্টগ্রামে ৯৭৫ জন, বরিশালে ৭২৭ জন, দিনাজপুরে এক হাজার ১৩ জন ও ময়মনসিংহে ৬৬২ জন।

Reneta

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, ইতোমধ্যে আমরা চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়েছি। কিন্তু বিভিন্ন কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যায়। তবে আগামী বছর থেকে পুরোনো সূচি অনুযায়ী এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর চেষ্টা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিম পরীক্ষাএইচএসসিএইচএসসি পরীক্ষা ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT