বিনোদন

লিস্টে আর একটাই আছে, ‘নান্দাইলের ইউনুস’: সুমন

এবিএম সুমনের স্বপ্নের চরিত্র নান্দাইলের ইউনুস!

নান্দাইলের ইউনুসের ছবি, সুমনের লিস্টে থাকা একমাত্র ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নান্দাইলের ইউনুসের ছবি, যিনি সুমনের লিস্টে একমাত্র ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সময়ের অ্যাকশন তারকাদের একজন ‘মাসুদ রানা’ খ্যাত এবিএম সুমন। এখন পর্যন্ত তার অভিনীত বেশীর ভাগ চরিত্রই অ্যাকশন নির্ভর! বাধ্য হয়ে করছেন, এমনটা নয়। বরং অ্যাকশন জনরা সুমনের পছন্দের। কারণ তিনি যেসব সিনেমা দেখে বড় হয়েছেন, এবং পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন সেখানে র‌্যাম্বো, টার্মিনেটর কিংবা রকিদের বাস!

তাই যখনই পরিচালকের কাছ থেকে অ্যাকশন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান, লুফে নেন সুমন। আর এ কারণেই ‘ঢাকা অ্যাটাক’ এ তাকে পাওয়া যায় সোয়াট সদ্য হিসেবে, বাংলা গোয়েন্দা কাহিনির বহু পুরনো ও জনপ্রিয় সুপার হিরো মাসুদ রানা হিসেবেও পর্দায় এলেন, অপেক্ষায় আছেন ‘অন্তর্জাল’ এর- যেখানে তাকে পাওয়া যাবে এখন সিআইডির চরিত্রে!

সুমন বলেন, ‘পর পর এমন চরিত্রে কাজ করার পর ডিরেক্টররাও আমাকে এমন চরিত্রেই প্রস্তাব দেন। এমন চরিত্রই আসে আমার কাছে।’

তবে সুমনের স্বপ্নের চরিত্র নান্দাইলের ইউনুস! সম্প্রতি চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তারকা কথনের একটি পর্বে অতিথি হয়ে এসে নিজের স্বপ্নের চরিত্র নিয়ে মুখ খুলেন এই অভিনেতা। বলেন, ‘লিস্টে আর একটাই আছে, নান্দাইলের ইউনুস’!

সুমন বলেন, ইউনুস হুমায়ূন আহমেদের একটা ক্রিয়েশন। আমি ছোটবেলায় দেখেছিলাম নাটকটা। ওই নাটকে ইউনুসের চরিত্রে কাজ করেছিলেন আমাদের শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর। যদি কখনও সুযোগ হয় ওই চরিত্রটি পোট্রে করতে চাই।

‘নান্দাইলের ইউনুস’ নব্বই দশকের শুরুতে (১৯৯১ সালে) বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ‘মাটির পিঞ্জিরা’ নামের নাটক। নওয়াজেশ আলী খান নাটকটির পরিচালক ছিলেন। এ নাটকে ভাড়াটে খুনি ইউনুস চরিত্রে দারুণ সাড়া জাগান আসাদুজ্জামান নূর। যে চরিত্রটি আজও অনেকের মনে গেঁথে আছে।

বিষয়:আসাদুজ্জামান নূর এমআর নাইন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…