বিনোদন

‘সালমান একজন গুন্ডা, তার পরিবার প্রতিহিংসাপরায়ণ’

‘দাবাং’ নির্মাতার বিস্ফোরক অভিযোগ

বাংলাদেশি পুলিশ কর্মকর্তা, আধুনিক পোশাক ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আধুনিক পোশাক ও সানগ্লাসে, শহরের পেছনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফের সালমান খান ও তার পরিবারকে নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় ছবি দাবাং (২০১০)-এর পরিচালক অভিনব কাশ্যপ। ছবি মুক্তির পর থেকেই কাশ্যপ ও খানের পরিবারের মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায়।

নির্মাতা অভিনব দাবি করেন, তিনি ‘দাবাং ২’ পরিচালনা করতে রাজি না হওয়ায় খানের পরিবার তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করে।

সালমান সম্পর্কে অভিনব সরাসরি বলেন,“সালমান আসলে অভিনয়ে আগ্রহী নন। গত ২৫ বছর ধরে তিনি শুধু সেলিব্রিটি পাওয়ার নিয়েই ব্যস্ত, অভিনয়ে নয়। তিনি সেটে আসেন মানে যেন বড় উপকার করছেন! প্রকৃতপক্ষে তিনি একজন গুন্ডা। আমি আগে জানতাম না, ‘দাবাং’ করার পর বুঝেছি। সালমান বেয়াদপ এবং খারাপ মানুষ।”

খান পরিবারকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে অভিযোগ করে অভিনব আরো বলেন,“খান পরিবার গোটা ইন্ডাস্ট্রি দখল করে রাখতে চায়। তারা প্রতিহিংসাপরায়ণ। যদি তাদের সঙ্গে একমত না হন, তারা আপনার পিছনে লেগে যাবে। সালমানই বলিউডে ‘স্টার সিস্টেম’-এর জন্মদাতা।”

অভিনবর ভাই চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের বাজে অভিজ্ঞতা নিয়েও এদিন সরাসরি কথা বলেন অভিনব। জানান, তাঁর ভাই অনুরাগ কাশ্যপও একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তেরে নাম (২০০৩)-এর সময়।

তার ভাষায়,“অনুরাগই ‘তেরে নাম’-এর স্ক্রিপ্ট লিখেছিল। কিন্তু বনির (বনি কাপুর) সঙ্গে ঝামেলায় জড়িয়ে সে ছবি ছেড়ে দেয়। তাঁকে এই ছবির চিত্রনাট্যকার হিসেবে ক্রেডিটও দেওয়া হয়নি। যেটা আমার সঙ্গেও ঘটেছে।”

অভিনবের মতে, ভালো ছবির ভিত্তি ভালো চিত্রনাট্য, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষমতাবান পরিবারগুলো নিজেদের মতো করে সব কিছু নিয়ন্ত্রণ করে। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:অনুরাগ কাশ্যপ অভিনব কাশ্যপ খান পরিবার দাবা বলিউড সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…