চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরেও নিখোঁজ আবদুল হক মাস্টারের সন্ধান মেলেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A

নিখোঁজের এক বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহের ভালুকা উপজেলার শহীদ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হক মাস্টারের খোঁজ মেলেনি। বছরব্যাপী অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও তার সন্ধান পাননি সন্তানরা।

তিনি ২০২২ সালের ৪ মে নিজ বাড়ির সামনে অবস্থিত মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর বের হয়ে নিখোঁজ হন। সন্তানরা বলছেন, আবদুল হক মাস্টার এলাকায় অত্যন্ত পরিচিত মানুষ। প্রায় ৮৫ বছরের বার্ধক্যে উপনীত হলেও তিনি মোটামুটি চলাফেরা করতে সক্ষম ও সুস্থ জীবনযাপন করছিলেন।

নিখোঁজ আবদুল হক মাস্টারের ছোট ছেলে মনিরুজ্জামান জানান, তার পিতা বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। একজন অটোরিক্সা চালকের মারফতে তারা জানতে পারেন, মসজিদের কাছ থেকেই তিনি অটোরিক্সায় চড়ে বগারবাজার চৌরাস্তায় গিয়ে নেমেছিলেন। এরপর চৌরাস্তা থেকে ভালুকার উদ্দেশে বাসে চড়েন তিনি। বাবার একজন প্রাক্তন ছাত্র তাকে হাত ধরে বাসে উঠতে সহযোগিতাও করেছিলেন। এরপর থেকে বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি।

Banglabid

এছাড়া তিনি কোনরকম পারিবারিক বা মানসিক সংকটে ভুগছিলেন না বলেও পরিবারের সদস্যরা জানান। তাদের ধারণা, হয়তো কিছুটা বে-খেয়ালবশত কোথাও চলে গেছেন তিনি। পরিবার-প্রতিবেশী-আত্মীয় এবং কাছের-দূরের অনেকেই নানাভাবে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু আজও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের দিন তিনি লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত ছিলেন।

মনিরুজ্জামান জানান, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহপূর্বক জানানোর জন্য অনুরোধ করছি। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার: ০১৭১৯-৬০১৪২১।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজভালুকাময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT