ফুটবল

উজবেক ডিফেন্ডারকে দলে টেনেছে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের নতুন উজবেক ডিফেন্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের নতুন উজবেক ডিফেন্ডারকে স্বাগত জানানো হচ্ছে, তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ যোগ্যতা নিয়ে আসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে দেখছে মুদ্রার অপর পিঠ। সাম্প্রতিক সময়ে জয়ে ফিরলেও হারানো অবস্থান খুব বেশি বদলানোর সুযোগ নেই পেপ গার্দিওলার শিষ্যদের। এরমাঝেই চলছে দলের শক্তি বাড়ানোর কাজ। জানুয়ারির প্রথম সাইনিং হিসেবে তারা নিয়েছে ফরাসি ক্লাব লাঁসের উজবেক সেন্টার ব্যাক আবদুকোদির খুসানভকে।

খুসানভকে কিনতে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করেছে ম্যানসিটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০৬ কোটি টাকা। উজবেকিস্তানের ইতিহাসে খুসানভই প্রথম ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন। তার সঙ্গে ৪ বছরের চুক্তি হয়েছে ক্লাবটির।

লিগ ওয়ানের দলটির হয়ে এপর্যন্ত ১৬ ম্যাচ খেলেছেন খুসানভ। গত ডিসেম্বরে ফ্রেঞ্চ কাপের ম্যাচে পিএসজির বিপক্ষে নিজের প্রথম গোলও করেছেন। জাতীয় দল উজবেকিস্তানের হয়ে এপর্যন্ত খেলেছেন ১৮ ম্যাচ।

সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত খুসানভ বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া এক দল। আমার তাদের সঙ্গে দেখা করার এবং একসঙ্গে খেলার তর সইছে না। পেপ গার্দিওলা সর্বকালের সেরা কোচদের একজন। তার কাছ থেকে শেখার জন্য এবং নিজের খেলায় আরও উন্নতি করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

বিষয়:খুসানভ পেপ গার্দিওলা ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…