ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐকমত্য হবে না মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আগামী নির্বাচনে ধর্মীয় দলগুলোর কোন জোটের সাথে যাবে না তার দল। মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এবি পার্টি। দলের লক্ষ্য ও চিন্তার সাথে ছাত্র সমাজের মিল রয়েছে বলেও জানিয়েছেন তিনি।






