চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিবাদবিরোধী দলগুলো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে: মঞ্জু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান  মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি কিছু-কিছু নেতা তাদের বক্তব্যে-স্লোগানে রাজনৈতিক শালীনতা বা শিষ্টাচারেরও সীমা অতিক্রম করছে। বিশ্লেষকেরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে এই কাদা-ছোড়াছুঁড়ি বাড়ছে। দলগুলোর মধ্যে এমন বিভেদের জেরে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার পথ তৈরি হতে পারে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, হাসিনার ফ্যাসিবাদকে উৎসাহিত করেছে কিছু সাংবাদিক নামের অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগকেও রিকনসোলেশন করা যায়, তবে তার আগে তাদেরকে ভুল স্বীকার করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের কবলে পড়েছিল ইসলামিক টিভি, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, দৈনিক আমার দেশ পত্রিকা, এ সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। নির্যাতন আর নিষ্পেষণের যাঁতাকলে পিষ্ট হয়েছিল সাংবাদিক সমাজ। আমাদের ভুলে যাতে ফ্যাসিবাদের উত্থান না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সারজিস, নাহিদ ও হাসনাতরাই আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে। ১৫/১৭ বছর আন্দোলন করে সফল হতে না পারা রাজনৈতিক দলগুলোকেও মনে রাখতে হবে, ঐক্য ও সংহতির ব্যাপারে কোন ছাড় নেই।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো. জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- এবি পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এড. গোলাম ফারুক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, চট্টগ্রাম মহাগর যুগ্ম-আহবায়ক ছিদ্দিকুর রহমান, দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।

আরও উপস্থিত ছিলেন- বাসস’র বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, ইসলামিক টিভির সাবেক ব্যুরো চিফ শহিদুল ইসলাম, নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ মজুমদার নাজিম, এই বাংলার নির্বাহী সম্পাদক ওয়াহিদুজ্জামন মিন্টু, দৈনিক দিনকালের ব্যুরো চিফ হাসান মুকুল, সাংবাদিক মাহাবুবুল মাওলা রিপন, মোহাম্মদ আলী পাশা, দিদারুল হক ও মোহাম্মদ তোহা প্রমুখ।

ট্যাগ: এবি পার্টির চেয়ারম্যানফ্যাসিবাদ বিরোধী আন্দোলনমজিবুর রহমান মঞ্জু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই পা হারিয়ে কষ্টের সাগরে ভাসছেন ঠাকুরগাঁও বেতারের শিল্পী মনি

পরবর্তী

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার

পরবর্তী
বিমান বাহিনীর গার্ড অব অনার দিয়ে মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো, ইসলামি সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চায় জামায়াত

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT