আদালত

নাশকতার মামলায় এবি পার্টির মঞ্জু ৫ দিনের রিমান্ডে

এবি পার্টির মঞ্জু রিমান্ডে, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার মামলায় এবি পার্টির মঞ্জু ৫ দিনের রিমান্ডে, সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা আন্দোলনের সময় নাশকতার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার মামলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন মঞ্জুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।

অন্যদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০/৪০০ দুষ্কৃতিকারীকে আসামি করা হয়।

সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে এবি পার্টি। পরে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়:৫ দিনের রিমান্ডে নাশকতার মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…