আদালত

জামিনে মুক্ত তৈমুর আলম খন্দকার

তৈমুর আলম খন্দকার

নাশকতার অভিযোগে করা দুই মামলায় জামিন পাওয়ার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে এক মামলায় এবং নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে আরেক মামলায় জামিন পান তৈমুর। এরপর বিকেলে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হন।

হাইকোর্টে তৈমুর আলম খন্দকারের পক্ষে শুনানি করেন তার মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম।

২০১৫ সালে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে এসব মামলা হয়। গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়:জামিনে মুক্ত তৈমুর আলম খন্দকার নাশকতার মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…