চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে প্রাণ হারাচ্ছেন একজন নারী: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে তেমন অগ্রগতি হয়নি বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে, ২০২৪ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রায় ৫০ হাজার নারী ও কন্যা শিশুর মৃত্যু হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতি ১০ মিনিটে অন্তত একজন নারী তার আপনজনের হাতে নিহত হচ্ছেন।

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম বিষয়ক দপ্তর। এতে বলা হয়, বিশ্বের মোট নারী হত্যার ৬০ শতাংশই ঘটে ঘরের ভেতরে।

এমন ঘটনায় স্বামী, প্রেমিক, বাবা, ভাই বা অন্যান্য নিকট আত্মীয়রা জড়িত। বিপরীতে, পুরুষ হত্যার মাত্র ১১ শতাংশ ঘটনায় আপনজন দায়ী। প্রতিবেদনটি ৫০ হাজার হত্যাকাণ্ডের তথ্যে ১১৭টি দেশের ভিত্তিতে করা হয়েছে। যদিও ২০২৩ সালের তুলনায় এর সংখ্যা কিছুটা কম। জাতিসংঘ সতর্ক করেছে যে, এটি বাস্তবে সহিংসতা কমার ইঙ্গিত নয়।

তথ্য সংগ্রহের পার্থক্যের কারণেই এমনটি দেখা যাচ্ছে। বিশ্বের কোনো অঞ্চলই ফেমিসাইড বা নারী হত্যার ঘটনা থেকে মুক্ত নয়। তবে ২০২৪ সালে আফ্রিকা অঞ্চলে সবচেয়ে বেশি—প্রায় ২২ হাজার নারী ও কন্যা শিশুকে হত্যা করা হয়েছ, যা অন্যান্য অঞ্চল থেকে অনেক বেশি।

ইউএন-এর নীতি বিভাগের পরিচালক সারা হেনড্রিক্স বলেন, ফেমিসাইড এককভাবে ঘটে না। এটি শুরু হতে পারে নিয়ন্ত্রণমূলক আচরণ, হুমকি, ভীতি প্রদর্শন কিংবা হয়রানি থেকে। অনলাইনসহ নানা মাধ্যমে। প্রযুক্তির অগ্রগতির ফলে অনেক নতুন ধরনের সহিংসতা দেখা দিচ্ছে, যেমন অনুমতি ছাড়া ছবি বা ভিডিও প্রকাশ, ব্যক্তিগত তথ্য ফাঁস (ডক্সিং), এমনকি ডিপফেক ভিডিও তৈরি।

জাতিসংঘের প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন এবং অফলাইনে সহিংসতার সব ধরনকে আইনি স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি, সহিংসতা প্রাণঘাতী হওয়ার আগেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Reneta

প্রতিবেদনের উপসংহারে বলা হয়, বাড়িই নারী ও কন্যাশিশুর জন্য হত্যার সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান। যথাযথ সচেতনতা, প্রযুক্তি-নির্ভর সুরক্ষা এবং কার্যকর আইনগত পদক্ষেপ ছাড়া ফেমিসাইড বন্ধ করা সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘফেমিসাইড
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT