চট্টগ্রাম

চট্টগ্রাম কো-অপারেটিভ মার্কেটে ভয়াবহ আগুনে নিহত ১

চট্টগ্রাম কো-অপারেটিভ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম কো-অপারেটিভ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, মানুষ দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা সমবায় কো-অপারেটিভ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইদ্রিচ নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার মধ্যরাতে রাত সোয়া ১২টার দিকে একতলা টিনশেডের এই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলের আলম ইঞ্জিনিয়ারিং কারখানা, প্রিন্টিংপ্রেস, এবি সার্জিক্যাল সেন্টারসহ কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে।

এ মার্কেটের পেছনে লাগোয়া আন্দরকিল্লা রেড় ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল থাকায় রোগি ও আত্বীয় স্বজনদের মাঝে ব্যাপক আতংক সৃষ্টি হয়। কর্তৃপক্ষ শতাধিক রোগিকে দ্রুত পার্শ্ববর্তী ভবনে স্থানন্তর করে।

খবর পেয়ে চট্টগ্রাম মহনগরের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ৬টি গাড়ী গিয়ে দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ মার্কেটে কয়েকটি সার্জিক্যাল দোকান ও প্রিন্টিং প্রেসে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে সময় লেগেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তরা জানান।

বিষয়:অগ্নিকাণ্ড চট্টগ্রাম ভয়াবহ অগ্নিকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…