কোনো তফসিলি ব্যাংক চাইলে অন্য ব্যাংকের সাথে একীভূত হতে পারবে
বাংলাদেশ ব্যাংকের লোগো, কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল প্রতীক, সবুজ রঙে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কোনো তফসিলি ব্যাংক চাইলে ডিসেম্বরের মধ্যে অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হতে পারবে। আগামী বছরের মার্চে মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনে এ বিষয়ে নিদের্শনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, এক্ষেত্রে আমানতকারী ও ভালো ব্যাংকের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






