চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেট্রোল বোমা মেরে ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১:৪৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
ধানবোঝাই ট্রাকের অগ্নিসংযোগের দৃশ্য, আগুনে পুড়ে গেছে ট্রাকটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতেই পেট্রোল বোমা মেরে দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছেন ট্রাক চালক।

শনিবার ২ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Banglabid

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ট্রাকটির সামনের কেবিন ও কিছু অংশের সাথে কয়েক বস্তা ধান পুড়ে গেছে। দুর্বৃত্তদের নিক্ষেপকৃত পেট্রলবোমার আগুনে দগ্ধ চালক আনিস রহমান (২৭) ও ঢিলে আহত ট্রাকের হেলপার মফিজুল ইসলাম (৩০)কে উদ্ধার করে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর গ্রামের ট্রাক মালিক সুজন হোসেন (৪০) জানান, পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসছিল। রাত ২টার দিকে কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন জন দুর্বৃত্ত হেলমেট পরে এসে প্রথমে ট্রাকের সামনে ঢিল ছুঁড়ে। এসময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম (৩০) ও পেট্রলবোমার আগুনে চালক আনিস রহমান (২৭) এর ডান পা কিছুটা দগ্ধ হয়েছে। তাদের কাহারোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকটি পাঁচপীর এলাকা থেকে শনিবার দিনগত রাতে সাড়ে ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার পুলহাট কাঞ্চন অটোরাইস মিলে যাচ্ছিল। ৫ জনের দুর্বৃত্তের একটি দল ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের রামপুর মোড়ে ট্রাকটি আটক করে। এ সময় তারা ইট দিয়ে ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলে ও হেলপার শফিকুল ইসলামকে মারধর করে। চালক ট্রাক থেকে না নামায় দুর্বৃত্তরা তার শরীরে ও ট্রাকের কেবিনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের কেবিন ও ধান পুড়ে যায়। একই সঙ্গে চালক আনিসুর রহমান আনিস দগ্ধ হন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে থানায় ও ফায়ার সার্ভিসে বিষয়টি জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরে চালক আনিসকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Reneta

ট্রাকের দগ্ধ চালক আনিসুর রহমান আনিস সদর উপজেলার ইয়ার পাড়া গ্রামের বাসিন্দা এবং হেলপার সফিকুল ইসলাম বোদা উপজেলার চন্দরবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিসংযোগদিনাজপুরধানবোঝাই ট্রাকেপেট্রোল বোমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাধা দিয়ে লাভ নেই, নির্বাচনে অংশ নেবই: মাহি

পরবর্তী

বিয়ের আংটি নেই অভিষেকের হাতে, তবে কি গুঞ্জনই সত্য?

পরবর্তী
অভিষেকের হাতে বিয়ের আংটি নেই, গুঞ্জন নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের আংটি নেই অভিষেকের হাতে, তবে কি গুঞ্জনই সত্য?

বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT