চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি ফোন নাম্বার ৮৮ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

একটি ফোন নাম্বারের দাম আর কতই বা হতে পারে। ৫০০ টাকা, ১০০০ টাকা বা বড়জোর ৫০ হাজার টাকা। তবে কখনও কী শুনেছেন যে, একটি নাম্বার এক নয়, দুই নয় বরং ৮৮ কোটি টাকায় বিক্রি হয়েছে? অবিশ্বাস্য শোনালেও সৌদি আরবে এই মূল্যে বিক্রি হয়েছে একটি ফোন নাম্বার।

গালফ নিউজ জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের একটি টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থা এসটিসি’র নিলামে ৩০ মিলিয়ন সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ৮৮ কোটি টাকার বিনিময়ে একটি প্রিমিয়াম ফোন নাম্বার বিক্রি হয়েছে। ফোন নাম্বারটি হল ০৫০০০০৫৩৮৬। যদিও নাম্বারটির বিশেষত্ব নিয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিষয়টি অনলাইনে প্রকাশ হবার পরপরই আলোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। এত দাম দিয়ে নম্বরটি কেনার কারণ বের করতে চাইছেন অনেকেই। সামাজিক মাধ্যম এক্স-এ একজন ব্যবহারকারী বলেছেন, নাম্বারটির শেষ চারটি সংখ্যাতে সৌভাগ্য বা মানসিক শান্তিসহ আধ্যাত্মিক কিছু বিষয় রয়েছে। অন্য এক ব্যবহারকারী বলেছেন, নাম্বারটি দিয়ে সম্ভবত একাধিক সিম কার্ড ব্যবহারের অনুমতি পাওয়া যেতে পারে। আরেকজন বলেছেন, এত দাম দিয়ে যে কেউ তার নিজস্ব টেলিকম কোম্পানি স্থাপন করতে পারেন।

বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলেও এসটিসি কর্তৃপক্ষ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এবং কে এই নাম্বারটি কিনেছেন তাও জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসটিসিফোন নম্বরসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT