চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধেয়ে আসছে ‘মহাভূমিকম্প’, লাখো মানুষের মৃত্যুর শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও সমুদ্রের ঝড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশী দেশ মিয়ানমারে এখনো উদ্ধার হচ্ছে লাশের পর লাশ। শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে গেছে সে দেশের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই এবার ‘মহাভূমিকম্প’ এবং সুনামির আশঙ্কা প্রকাশ করেছে ‘উদীয়মান সূর্যের দেশ’ জাপান। আর এই মহাভূমিকম্পে তিন লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কার কথাও জানাচ্ছে দেশটি।

বুধবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তীব্র ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাপান সরকার।

Banglabid

সেই রিপোর্টে সরকারের আশঙ্কা, ‘মহাভূমিকম্প’ এবং তার ফলে সৃষ্ট সুনামির কারণে জাপানে তিন লক্ষাধিক মানুষ মারা যেতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে দুই লাখ কোটি ডলারের, যা সে দেশের মোট জিডিপির অর্ধেক!

বিজ্ঞানীদের অনুমান, ‘মহাভূমিকম্প’ হলে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮ থেকে ৯ হতে পারে।

২০২৪ সালে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দক্ষিণ জাপানে। সেই ভূকম্পনের পরেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। জাপান সরকার রিপোর্টে উল্লেখ করে, সম্ভাব্য ‘মহাভূমিকম্প’র কারণে ১২.৩ লাখ মানুষ, অর্থাৎ সে দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। সেইমতোই নাকি তৈরি হচ্ছে ‘যুদ্ধের’ পরিকল্পনা।

Reneta

রিপোর্টে বলা হয়, ‘মহাভূমিকম্প’ হলে কম্পনের সম্ভাব্য উৎস হবে ‘নানকাই ট্রফ’ নামে সমুদ্রের তলদেশের একটি এলাকা। ‘নানকাই ট্রফ’ হলো শিজুওকা থেকে কিউশু পর্যন্ত ৮০০ কিলোমিটার বিস্তৃত সমুদ্রতলের চ্যুতি। ২০২৪ সালের অগস্টে সমুদ্র-তলদেশের ওই এলাকা নিয়ে প্রথমবার সতর্কতা জারি করেছিল জাপান।

২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প, সুনামি এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর থেকেই ‘মহাভূমিকম্প’ আসতে পারে কি না তা নিয়ে আগাম সতর্কতা জারি করার নিয়ম চালু হয়েছে জাপানে। কিন্তু ‘মহাভূমিকম্প’ হওয়া নিয়ে এত নিশ্চিত কীভাবে হচ্ছে জাপান? কেনই বা তাড়াহুড়ো করে রিপোর্ট প্রকাশ করল টোকিয়ো?

টোকিয়োর যুদ্ধতৎপরতা দেখানোর কারণ, অস্থির টেকটোনিক পাতের কার্যকলাপ। বিজ্ঞানীরা জানায়, ফিলিপিন্সের সমুদ্রপ্লেট ইউরেশিয়ান প্লেটের নীচে নেমে এসেছে এবং ৯.১ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করার শক্তি সঞ্চয় করেছে। জাপান সরকারের অনুমান, আগামী ৩০ বছরের মধ্যে নানকাই খাদে ৮-৯ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা ৭০-৮০ শতাংশ।

আশঙ্কা করা হচ্ছে, এখন ‘মহাভূমিকম্প’ হলে ৩০-৩৪ মিটার উচ্চতার ঢেউ শিজুওকা, কোচি এবং ওয়াকায়ামার মতো উপকূলীয় এলাকাগুলোকে ধ্বংস করে দিতে পারে।

‘নানকাই ট্রফ’ কেন এত বিপজ্জনক? বিশেষজ্ঞেরা জানায়, নানকাই খাদে শতাব্দীর পর শতাব্দী ধরে ‘টেকটোনিক স্ট্রেন’ (পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটগুলির বিকৃতি, যা টেকটোনিক চাপের কারণে ঘটে) জমেছে, যা ধারাবাহিকভাবে বড় বড় ভূমিকম্পের কারণ হয়ে উঠতে পারে।

তোহোকু এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সতর্ক করা হয়, ‘নানকাই ট্রফ’-এ ৭-এর বেশি মাত্রার ভূমিকম্প হলে এক সপ্তাহের মধ্যে স্বাভাবিকের চেয়ে ১০০-৩৬০০ গুণ ভূমিকম্প তৈরি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আতঙ্ক এবং উদ্বেগ দেখা দিতে শুরু করেছে জাপানের নাগরিকদের মনে। আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞেরাও।

টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ নাওশি হিরাতা সতর্ক করে বলেন, প্রস্তুতির সময় এখনই। যখন মাটি কাঁপতে শুরু করবে তখন নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানধেয়ে আসছে মহাভূমিকম্পমহাভূমিকম্পমহাভূমিকম্পের সম্ভাবনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমসটেকে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

পরবর্তী

কক্সবাজারে হোটেল-গেস্ট হাউসে খালি নেই রুম, পর্যটকের ভিড়

পরবর্তী
কক্সবাজার সৈকত ও পর্যটকদের ভিড়, হোটেল ও গেস্ট হাউসের খালি রুম নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে হোটেল-গেস্ট হাউসে খালি নেই রুম, পর্যটকের ভিড়

বাংলাদেশি ছবি মস্কোর মূল আসরে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোর মূল আসরে বাংলাদেশি ছবি ‘মাস্তুল’

সর্বশেষ

আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT