রাজনীতি

বিএনপিকে চিঠি দেয়া সরকারের কুটকৌশল নয় বা কারো চাপে না: সিইসি

বিএনপিকে চিঠি দেওয়ার জন্য সাংবাদিক ও নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে চিঠি দেওয়ার জন্য সাংবাদিক ও নেতাদের সমাবেশ, একটি মাইক্রোফোন ও প্যাডেল দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপিকে দেয়া চিঠির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আলোচনার জন্য বিএনপিকে চিঠি দেয়া সরকারের কুটকৌশল নয়, নির্বাচন কমিশনেরই কৌশল। কারো চাপে নয়, নিজেদের তাগিদ থেকেই বিএনপিকে আলোচনার জন্য চিঠি দেয়া হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলোচনার এজেন্ডা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কী বিষয়ে আলোচনা হবে, সেটা আলাপচারিতার মাধ্যমেই ফুটে উঠবে। তবে বিএনপি যদি এজেন্ডা ঠিক করে দেয়, কমিশন বসে সেবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি মন্তব্য করে সিইসি বলেন, ‘সংলাপ হয় আনুষ্ঠানিক। কিন্তু আমরা বিএনপিকে আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছি।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনার বসেই সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গাইবান্ধায় ভোট বন্ধের ইস্যুতে ১৩৪ জনের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও পদক্ষেপ নেবে ইসি।

বিষয়:প্রধান নির্বাচন কমিশনার বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…