চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহড়ায় মাতোয়ারা বগুড়া, সন্ধ্যায় বসছে সংগীতের মহাযজ্ঞ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আয়োজন ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’ ঘিরে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে বগুড়া।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মূল মঞ্চে চলে টানা মহড়া, যেখানে অংশ নেন ঢাকা থেকে আসা সংগীত তারকা থেকে শুরু করে সিনেমা অঙ্গনের জনপ্রিয় তারকারা।

বগুড়ার মম ইন প্রাঙ্গণে নির্মিত সুবিশাল মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন শিল্পীরা। আলো-ঝলমলে মঞ্চ, সাউন্ড চেক আর পারফরম্যান্স রিহার্সালে মুখর ছিল পুরো আয়োজনস্থল।

আজ সকাল থেকেই ভেন্যুজুড়ে দেখা গেছে এক ভিন্ন আবহ। চারদিকে যেন সাজ সাজ রব, সবাই অপেক্ষা করছেন সন্ধ্যায় শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞের জন্য। আয়োজনস্থলের বিভিন্ন প্রান্তে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কলাকুশলীরা।

এরইমধ্যে নজর কেড়েছে একদল ব্যান্ড পার্টি, একই পোশাকে যারা শেষ মুহূর্তের মহড়ায় ব্যস্ত। অন্যদিকে, বিশাল মাঠজুড়ে ঘুরে বেড়াতে দেখা গেছে ‘রনোপা’ সেজে পারফর্মারদের, আবার কেউ কেউ জোকারের সাজে দর্শকদের আনন্দ দিচ্ছেন। পুরো পরিবেশ যেন এক বর্ণিল উৎসবে রূপ নিয়েছে।

সব মিলিয়ে, মূল আয়োজনের আগেই বগুড়ার এই প্রাঙ্গণে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। যেখানে সংগীত, নৃত্য, আলো, রঙ আর তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে উৎসবের আমেজ।

Reneta

এখন শুধু অপেক্ষা সন্ধ্যার, যখন এক মঞ্চে মিলিত হবেন দেশের সংগীতাঙ্গনের তারকারা এবং শুরু হবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সংগীত উৎসব।

প্রসঙ্গত, এবারের আসরে আজীবন সম্মাননাসহ ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। আর বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে প্রবীণ শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'চ্যানেল আইব্যান্ড পার্টিমহড়ামিউজিক অ্যাওয়ার্ডসরণপালিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনতে সময় লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

জুন ২২, ২০২৬

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

জুন ২২, ২০২৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ এরকম হচ্ছে?

জুন ২২, ২০২৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু ও অর্থনৈতিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর আহ্বান

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT