প্রবাস সংবাদ

কানাডায় বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত

People gather at a busy street corner in Canada during evening hours. Channel i News - চ্যানেল আই নিউজ

A crowd of people standing at a street corner in Canada, with traffic lights and city lights visible in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডার টরন্টোর বাংলা টাউনে বাংলাদেশিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কয়েক জন।

সোমবার (১০ জুন) স্থানীয় সময় রাত ৯ টার দিকে বাংলা টাউনের মেট্রো শপিংমলের সামনে ডানফোর্থ এভিনিউ ঘিরে রেখে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। প্রবাসী বাংলাদেশিদের দুই গ্রুপের মধ্যে রাত পৌনে ৯টার দিকে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। আহতদের ১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

 

 

বিষয়:কয়েকজন আহত কানাডা সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…