চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। সোমবার ৬ মে দুপুর ১টায় চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার পয়ালজোস গ্রামের মোল্লা বাড়ির গরু ব্যবসায়ী মো. মামুন হোসেন (২৫) তার বাবা আবু তাহের (৫৫)। পরে আহতদের স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়, বৃষ্টিতে যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা চাঁদপুর থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।







