জনপদ

নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নসিমন-সিএনজি দুর্ঘটনায় নিহত ও আহতরা হাসপাতালে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নসিমন-সিএনজি সংঘর্ষের পর আহত ও নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাবনার সাঁথিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাঁথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৩)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমনটি বিপরিত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌছালে নসিমন-
অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই নসিমনের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে নসিমনটি জব্দ করা হয়েছে।

বিষয়:পাবনা বাবা-ছেলে নিহত সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…