জনপদ

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

জনসমাগমে ভিড়, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে ভিড়ের ছবি, যেখানে বিভিন্ন বয়সের মানুষ একত্রিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন- দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সীগঞ্জে সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়।

এ ঘটনায় আহত হয়েছে নিহত শিশুর মাসহ আরও তিন জন। এদের মধ্যে শিশুর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে মুন্সীগঞ্জে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টার কিছুক্ষণ পরে ওই সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ কামাল প্রধান জানান, নিহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মাসহ আরও তিনজন।

দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিষয়:বাবা-ছেলে নিহত মুন্সীগঞ্জ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…