চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনিতে ঝান্ডা উড়াচ্ছেন বাংলাদেশি চিকিৎসক দম্পতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
প্রবাস সংবাদ
A A
সিডনিতে বাংলাদেশি চিকিৎসক দম্পতি ঝান্ডা উড়িয়ে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে চিকিৎসক দম্পতি ডাঃ জাকির পারভেজ এবং ডা. রেবেকা পারভেজকে একটু আলাদা করেই রাখতে হচ্ছে। চিকিৎসা পেশায় খ্যাতিতেও দেশটির শীর্ষে অবস্থান করছেন তারা।

জানা যায়, এই দম্পতি বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে স্কিল ভিসায় ১৯৯৮ সালে পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে। সেখান থেকে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় এসে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তাসমানিয়ায় তিন বছর চিকিৎসা পেশায় কাটিয়ে ২০০৫ সালে নিউ সাউথ ওয়েলশের রাজধানী সিডনিতে এসে পর্যায়ক্রমে খ্যাতির শীর্ষে পৌঁছে যান।

২০১৩ সালের মধ্যে দু’জনেই স্পেশালিস্ট জেনারেল প্র্যাকটিসনার-এ উন্নীত হয়েছেন। বেশ কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে দু’জনেই পৌঁছে গেছেন চিকিৎসা পেশায় অভীষ্ঠ লক্ষ্যে। বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক হিসেবে রেবেকা পারভেজ সিডনীতে অ্যাক্রিডিটেশন সার্ভেয়ার।

হাজার হাজার রোগীর আস্থা অর্জনের জন্য সিডনিতে সুপরিচিত ডা. রেবেকা মেডিকো লিগ্যাল আইন, সাংস্কৃতিক এবং সামাজিক কল্যাণের মত বিভিন্ন উপকমিটি তে বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলস কে সহযোগিতা করছেন।

অস্ট্রেলিয়ায় যে সব চিকিৎসক নতুন আসছেন, তাদেরকে সহায়তা দিচ্ছেন। এএমসি এবং ফেলোশিপ পরীক্ষার প্রার্থীদের প্রিপারেশন এর জন্য স্বেচ্ছাসেবক ভূমিকা পালনকারী পরীক্ষক হিসাবে বিএমএস শিক্ষা উপকমিটিকে সহায়তা করে আসছেন দীর্ঘদিন। তিনি রয়েল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিসনার স্পেশালিস্ট পরীক্ষার পরীক্ষক।

তার স্বামী ডাঃ জাকির পারভেজ সিডনিতে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি। মূলত চিকিৎসাশাস্ত্রে আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের ট্রেনিং দেয়ার দায়িত্বটা বর্তেছে তার উপর। দ্য রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স এর জিপি রেজিস্ট্রারদের জন্য প্রথম বাংলাদেশী এক্সটারনাল ক্লিনিক্যাল টিচিং ভিজিটর তিনি। সিডনীর ডার্লিং হার্স্ট-এ স্কুল অফ মেডিসিন দ্য ইউনিভার্সিটি অফ নটরডেম অস্ট্রেলিয়ায় অধ্যাপনাও করছেন।

প্রবাসী বাংলাদেশীদের আত্মীয়স্বজন অস্ট্রেলিয়ার সিডনি সফরে এলে তাদের ইন্স্যুরেন্স কার্ড এবং চিকিৎসা সেবার সহযোগিতা দীর্ঘদিন ধরে করে আসছেন এই চিকিৎসক দম্পতি। তার বিনিময়ে এক কানাকড়িও নেন না তারা। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস যখন মহামারী আকার ধারণ করেছে, তখন তাদের স্বেচ্ছাশ্রম ছিল বলার মত। দুই পুত্র সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন ভালই কাটছে তাদের।

ট্যাগ: অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজীবন দর্শকদের হৃদয়ে সংগীতের ‘প্রিয়তমা’ হতে চেয়েছি: কোনাল

পরবর্তী

কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো

পরবর্তী
মরক্কো ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো

ট্রুডো ও সোফির বিবাহবিচ্ছেদ, সুখী ছবি, কানাডার রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছরের সংসার ভাঙলো ট্রুডো-সোফির

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT