চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরু ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষ পেরু। ম্যাচের আগে জোড়া চোটের দুঃসংবাদ পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোটে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।

প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে আলবিসেলেস্তেরা হেরেছে ২-১ গোলে। পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মেসিবাহিনীর। বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু।

প্যারাগুয়ে ম্যাচে ডানপায়ের চোটে অস্বস্তিতে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের তারকা জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডেও উড়াল দিয়েছেন, জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অন্যদিকে, ডান ঊরুর মাংসপেশির চোটে ভুগছেন মোলিনা। টিম ম্যানেজমেন্ট তার জায়গায় গিলিয়ানো সিমিওনেকে ডেকেছে।

শেষ ম্যাচে হারের পরও বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুইয়ে, ১৯ পয়েন্টে উরুগুয়ে তিনে এবং ১৭ পয়েন্টে চারে আছে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাপেরুমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএমপিতে ৭ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জুন ৫, ২০২৬

‘সন্তানের জন্যই কোরবানি দেই’, ভাইরাল রিলস নিয়ে বললেন অপু

জুন ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে ৩৩ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নদী-হাওর রক্ষায় সচেতনতা বাড়াতে “বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং”-এর উদ্যোগ

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT