চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর হাতেই ব্যালন ডি’অর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A
MADRID, SPAIN - JANUARY 31:  Cristiano Ronaldo of Real Madrid celebrates after scoring Real's 2nd goal during the La Liga match between Real Madrid CF and Real CD Espanyol at Estadio Santiago Bernabeu on January 31, 2016 in Madrid, Spain.  (Photo by Denis Doyle/Getty Images)

MADRID, SPAIN - JANUARY 31: Cristiano Ronaldo of Real Madrid celebrates after scoring Real's 2nd goal during the La Liga match between Real Madrid CF and Real CD Espanyol at Estadio Santiago Bernabeu on January 31, 2016 in Madrid, Spain. (Photo by Denis Doyle/Getty Images)

এবারের ব্যালন ডি’অর জিতবেন কে লিওনেল মেসি না ক্রিশ্টিয়ানো রোনালদো? দৌড়ে কে এগিয়ে আছেন? এমন নানা প্রশ্ন এখন ফুটবল দুনিয়ায় আলোচনার শীর্ষে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম বলছে, ২০১৬ ব্যালন ডি’অরের বিজয়ী হয়ে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

ফরাসী ফুটবল ম্যাগাজিন’র উদ্যোগে প্যারিসের লা-প্যারিসিয়েন পত্রিকার কার্যালয়ে বাংলাদেশ সময় রাত ১টায় ঘোষণা করা হবে ২০১৬’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন-ডি’অর বিজয়ীর নাম। ১৭৩ জন সংবাদিক ও বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়ক ও কোচ ভোটের মাধ্যমে ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে বেছে নেবেন  ২০১৬’র সেরা ফুটবলারকে। চুড়ান্ত  তালিকায় আছে রোনাল্ডো,মেইসি, সুয়ারেজ ও গ্যারেথ বেল ও গ্রিজম্যানের নাম।

পিটিআই বিজয়ীর নাম প্রকাশ করে জানিয়েছে, মেসিকে হারিয়ে এবার পুরস্কারটি জিতে নিয়েছেন ক্রিশ্টিয়ানো রোনালদো।

খবরটি ঠিক হলে, পর্তুগিজ সুপারস্টার চতুর্থবারের মতো জিতবেন বিশ্বসেরার মর্যাদাপূর্ণ এ পুরস্কার।

স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোও তাদের এক প্রতিবেদনে বলেছে, এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।

পত্রিকাটির দাবি, খবরটি রোনালদো এরই মধ্যে জেনে গেছেন। কারণ নিয়ম অনুযায়ী, ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষিত হওয়ার পর তার একটা সাক্ষাৎকার ছাপে পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল।

Reneta

এবারের লড়াইতে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো বেশ এগিয়েছিলেন। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি পর্তুগালকে ইউরোর শিরোপা এনে দেন এ তারকা ফুটবলার।

গত আট বছর ধরে রোনালদো ও মেসির মধ্যেই ভাগাভাগি হচ্ছে মর্যাদার এই পুরস্কারটি। ২০০৭ সালে কাকা ব্যালন ডি আ জেতার পর মেসি-রোনালদো ছাড়া আর কেউই এই পুরস্কারটি জিততে পারেননি।

১৯৫৬ সাল থেকে ২০০৯ পর্যন্ত এই পত্রিকা এককভাবে ব্যালন-ডি’আর পুরস্কার দিয়েছে। এরপরের ছয় বছর ফিফা’র সাথে যৌথভাবে দেয়ার পর ২০১৬ থেকে  ফিফা ও ব্যালন ডি’অর  আবারো আলাদাভাবে সেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে।  ৯ জানুয়ারি জুরিখে ফিফা তাদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ’ দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ ঘোষণা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিশ্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT