চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলের লেখা নাটকে বাসার-চমক জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
নাটকের জন্য প্রস্তুত দুই অভিনেতা ও অভিনেত্রী, একত্রে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির চিরায়ত উৎসব ১লা বৈশাখে একটি বেসরকারি টিভিতে প্রচার হচ্ছে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক। পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘সুন্দর একটা গল্পে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন একটা মেকিং এর চেষ্টা ছিলো। সকল কলাকুশলী আন্তরিকার সাথে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, ‘একজন তরুণের সফলতার গল্প এটি। যে গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে সফলতার আনন্দও আছে সমান তালে।’

Banglabid

অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার মাঝেই থাকি। এ নাটকে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে। যে তার জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রতিকূল এক জীবন কাটিয়ে এসে তার নিজ দুনিয়াটা নিজের জন্য অনুকূল করে তুলতে সক্ষম হয়েছে নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে। এই গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। আমি গল্পের বাইরেও এটুকু বলতে চাই বিশ্বাস ও শ্রম মানুষকে তার অজান্তেই জাদুকর করে তোলে।’

খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি। এছাড়া নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবার সুর করেছেন মার্সেল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খায়রুল বাসাররুকাইয়া জাহান চমক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT