চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ইসরায়েলি ৯৭০ বিমান সেনাকে বহিষ্কারের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
A A
ইসরায়েলি সেনাদের ডিক্টেটর ব্যাজ, প্রতিবাদকারীদের মধ্যে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট ও কর্মকর্তাসহ ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এ অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে এই ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। এই স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন।

এদিকে কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানিয়েছিলেন, তারা যদি সার্ভিসে থেকে যুদ্ধের বিরোধিতা করেন, তবে তাদের বরখাস্ত করা হবে।

Banglabid

এমন হুমকির পর মাত্র ২৫ জন স্বাক্ষরকারী তাদের নাম প্রত্যাহার করে নেন। এদিকে বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা ও পাইলটসহ চিঠিতে স্বাক্ষরকারীরা যুক্তি দেন, গাজায় যুদ্ধ রাজনৈতিক স্বার্থে হচ্ছে, নিরাপত্তা স্বার্থে নয়।

মূলত ইসরায়েলি বিরোধী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, গাজার বিরুদ্ধে যুদ্ধের মূল উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার একটি প্রক্রিয়া। এ যুদ্ধের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে কোনো প্রকার সম্পর্ক নেই।

হারেটজ-এর প্রতিবেদনে প্রকাশ পায়, এর আগে বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার শীর্ষ স্বাক্ষরকারীদের কয়েকজনের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে রিজার্ভ অফিসাররা বারের সমস্ত স্বাক্ষরকারীদের অপসারণের হুমকি দেয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। সেই সঙ্গে এটিকে একটি আইনি এবং নৈতিক সীমা লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন, যা রিজার্ভদের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার লঙ্ঘন করে।

Reneta

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। ওই বছর ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। এই ১৫ মাসে গাজায় নিহত হয়েছেন ৪৯ হাজারের বেশি ফিলিস্তিনি।

দুই মাস বিরতির পর গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। গত ২৩ দিনে গাজায় নিহত হয়েছেন ২ হাজারের বেশি ফিলিস্তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাবহিষ্কারের হুমকিবিমান বাহিনীর ৯৭০ সদস্যযুদ্ধহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুকিয়ে যাচ্ছে দেশের ৮১ নদী

পরবর্তী

প্রশ্ন ফাঁস হওয়ার সব ছিদ্র বন্ধ করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

পরবর্তী
শিক্ষা উপদেষ্টা প্রশ্নের উত্তর দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্ন ফাঁস হওয়ার সব ছিদ্র বন্ধ করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

চীন ও মার্কিন প্রেসিডেন্টের কার্টুন, ট্রেড ও অর্থনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন-চীনা বাণিজ্য দ্বন্দ্বে সামাজিক মাধ্যমে ট্রল আর হাস্যরসের ঝড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT