উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৯৪ জন কোটিপতি। বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সংসদ সদস্যদের চাইতে তাদের সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে বলে তথ্য জানিয়ে টিআইবি বলছে, এবারের নির্বাচনে মন্ত্রী-এমপির ১৩ জন স্বজনও আছেন। সংগঠনের নির্বাহী পরিচালক বলছেন, নির্বাচনে ব্যবসাীয়দের সংখ্যাই বেশি।






