জনপদ

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর নিহতদের জন্য শোকপ্রকাশ ও শোকসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর নিহতদের স্মরণে শোকসভা ও শোকপ্রকাশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রংপুরে যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ খারুভাজ সেতুর কাছে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে বৃষ্টির মধ্যে আহত ও নিহতের উদ্ধার করে।

সড়ক দূর্ঘটনায় আহত অর্ধ শতাধিক যাত্রীকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ। আহতদের মধ্যে আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক হাসিব আহসান।

 

বিষয়:বাসের মুখোমুখি সংঘর্ষ রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…