ওবায়দুল কাদেরের ভাইসহ আওয়ামী ৯ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ভাইসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের ছবি, যারা আটক হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরসহ দলটির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে ঠিক কোন অভিযোগ বা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি এখনও স্পষ্ট করেননি কর্মকর্তারা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






