চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে ২৯ মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২৩, মে ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসস্তূপের মাঝে শিশু রিকশা চালাচ্ছে, যুদ্ধের ক্ষতচিহ্নিত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলা এবং চরম খাদ্য সংকটে একদিনেই কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অনাহারে মারা গেছেন ২৯ জন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ২২ মে ভোর থেকে শুক্রবার পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় চিকিৎসা সূত্র। এতে গাজায় চলমান সংঘাতের মধ্যে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬০০ জনের বেশি, আর আহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে ১০৭ জনের মরদেহ এবং আহত হয়েছেন আরও ২৪৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তার ধারে পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি ইসরায়েলি সেনাবাহিনীর অবরোধ ও চলমান আক্রমণের কারণে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি অনাহারে মৃত্যুবরণ করেছেন ২৯ জন শিশু ও বৃদ্ধ। হাজার হাজার মানুষ মারাত্মক খাদ্য সংকটে রয়েছেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT