আন্তর্জাতিক

বিষক্রিয়ার শিকার ৮০ আফগান ছাত্রী হাসপাতালে ভর্তি

আফগানিস্তানের স্কুলছাত্রীদের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের স্কুলছাত্রীদের হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের উত্তরের সার-ই-পুল প্রদেশে শনিবার ও রোববার দুইটি স্কুলের প্রায় ৮০ জন মেয়েকে বিষ প্রয়োগ করার ঘটনা ঘটেছে। ঘটনায় আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিক্ষার প্রাদেশিক বিভাগের পরিচালক মোহাম্মদ রহমানি বলেছেন, সাংচরক জেলার নাসওয়ান-ই-কাবোদ আব স্কুল এবং নাসওয়ান-ই-ফৈজাবাদ স্কুলে এক থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বিষ প্রয়োগ করা হয়।

তিনি বলেন, স্কুল দুটি কাছাকাছি অবস্থিত। আমরা শিক্ষার্থীদের হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এখন তারা সবাই ভালো আছে।

তিনি জানান, তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, কেউ হামলা চালানোর জন্য তৃতীয় পক্ষকে অর্থ দিয়েছে।

কীভাবে মেয়েদের বিষ প্রয়োগ করা হয়েছিল তা এখনও জানা যায়নি।

২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর এবং আফগান নারী ও মেয়েদের অধিকার ও স্বাধীনতার ওপর তাদের দমন-পীড়ন শুরু করার পর এই ধরণের হামলা এই প্রথম।

বিষয়:আফগানিস্তান বিষক্রিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…