চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
নারী
A A
নারী উদ্যোক্তাদের সাহসিকা সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত নারী নেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় নারী উদ্যোক্তাদের সম্পৃক্তকরণের মাধ্যমে সম্মৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবসে ৮ সফল নারী উদ্যোক্তার হাতে তুলে দেয়া হলো সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা।

শনিবার (৯ মার্চ) রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘বাধ ভেঙে দাও’ স্লেগানে সারাদেশের প্রায় পাচশত নারী উদ্যেক্তার অংশগ্রহণে সিটি আলো সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশে এ সম্মাননা দেয়া হয়।

এ বছর বিভিন্ন ক্যাগাটরিতে সাহসিকা সম্মাননা ২০২৪ পেয়েছেন মোছাঃ খাদিজা খাতুন-রুপ ফ্যাশন ওয়ার্ল্ড, জান্নাত আরা মিলি-হোম কিচেন এন্ড মিলি বুটিক্স হাউস, মোছাঃ কাশমিরি সুলতানা-কাশ্মিরিস স্টুডিও, সালমা পারভীন-প্রকৃতির ছোঁয়া, রাজিয়া কবির-রাজিয়া এগ্রো ফার্ম, নাজমুন নাহার-রুপাজ্জেল, দীপা বনিক-দীপান্বিতাও ঈমানা হক জ্যোতি (উই)।

উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই), বাংলাদেশ ও নেদারল্যান্ড ভিত্তিক উদ্যোক্তা পরামর্শক প্রতিষ্ঠান পিইউএম. এর সহযোগিতায় স্বপ্নশীলন ও ক্যারিয়ার কেয়ার.কম আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজ, সাবেক জাতীয় ফুটবলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেহানা পারভীন, সিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিটি আলোর প্রধান নাসরীন আক্তার, উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই) এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা, পিইউএম. এর কান্টি রিপ্রেজেন্টেটিভ পল্লব মাজহাবউদ্দীন এবং লেখক, উন্নয়ন গবেষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা।

এ সময় উদ্যোক্তাদের নানা প্রশ্নের আলোকে উন্মুক্ত আলোচনা করেন শাইখ সিরাজ। চতু্র্থ শিল্প বিপ্লবে শামিল হতে কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

পরে নতুন উদ্যোক্তাদের সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও সরবরাহ কৌশল নিয়ে র্কর্মশালা পরিচালনা করেন নেসলের সাপ্লাই চেইন প্ল্যানিং হেড ফয়সাল আলম এবং ডিজিটাল মার্কেটিং ও নেটওয়ার্কিং নিয়ে কথা বলেন ফরিদুজ্জামান স্বাধীন। পরিশেষে ইন্সপায়ারিং উইমেন ট্রোয়ার্ডস স্মার্ট বাংলাদেশ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

Reneta

বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল আনোয়ারের পরিচালনায় এ পর্বে আলোচনায় অংশ নেন বেসিস এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর, উইম্যান এন্ড ই কমার্স ট্রাস্টের উপদেষ্টা কবির সাকিব, সাইবার ক্রাইম বিষয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা মিল্টন কুমার দেব দাস ও সাহসিকা সম্মাননা ২৪ বিজয়ী উদ্যোক্তা খাদিজা খাতুন।

সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশ এর সহযোগী পুষ্টি হ্যাপি টাইম, আস্থা লাইফ ইনস্যুরেন্স, আইডিএলসি, ম্যাগী ও ক্যায়ার নিউট্রিশন। প্রচার সহযোগী পাক্ষিক অনন্যা, দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলা নিউজ ২৪. কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ নারী উদ্যোক্তানারী দিবসসাহসিকা সম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT