চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে অনুপ্রেরণা দেবে এই ১০ সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২৬
বিনোদন
A A

আন্তর্জাতিক নারী দিবস মানে নারীর শক্তি, স্বাধীনতা ও আত্মবিশ্বাস উদযাপনের দিন! প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয় এই দিনটি। নারী দিবসকে ঘিরে অনেকেই বন্ধু কিংবা অফিস সহকর্মীদের সঙ্গে সময় কাটান ভিন্নভাবে— আড্ডা, আলোচনা কিংবা সিনেমা দেখার মধ্য দিয়ে।

পৃথিবীব্যাপী অনুপ্রেরণামূলক গল্পভিত্তিক কিছু সিনেমা আছে, যেখানে নারীর সংগ্রাম, আত্মমর্যাদা, বন্ধুত্ব এবং সাফল্যের গল্প উঠে এসেছে শক্তভাবে। এমন কিছু জনপ্রিয় নারী-কেন্দ্রিক সিনেমা দিয়ে সহজেই জমে উঠতে পারে নারী দিবসের একটি বিশেষ মুভি সেশন।

নিচে থাকছে নারী দিবসে দেখার মতো ১০টি অনুপ্রেরণামূলক সিনেমা-

কুইন (২০১৪)

এক তরুণীর বিয়ের আগেই তার জীবন হঠাৎ মোড় নেয় ভিন্ন দিকে। হতাশায় ভেঙে না পড়ে তিনি একা বেরিয়ে পড়েন নিজের জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে। আত্মবিশ্বাস ও স্বাধীনতার এক অনন্য গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। মূল চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত।

ইংলিশ ভিংলিশ (২০১২)

একজন গৃহিণীর গল্প, যিনি দীর্ঘদিন ধরে নিজ ঘরে অবমূল্যায়নের শিকার। নিজের আত্মসম্মান ফিরে পেতে তিনি নতুন করে শেখার পথে হাঁটেন। আত্মবিশ্বাস, সম্মান এবং আত্মপরিচয়ের শক্তিশালী বার্তা দেয় এই সিনেমা। এর মূল চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীদেবী।

হিডেন ফিগারস (২০১৬)

বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় তিন মেধাবী আফ্রিকান-আমেরিকান নারীর অবদান তুলে ধরা হয়েছে, যারা মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

দ্য ডেভিল ওয়্যারস প্রাডা (২০০৬)

ফ্যাশন দুনিয়ায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এক তরুণীর সংগ্রাম, উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মপরিচয়ের গল্প এই সিনেমার মূল উপজীব্য।

লিটল ওমেন (২০১৯)

চার বোনের জীবন, স্বপ্ন, সম্পর্ক এবং স্বাধীনভাবে নিজেদের পথ খুঁজে নেওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এই আবেগঘন সিনেমাটি।

এরিন ব্রকোভিচ (২০০০)

Reneta

বাস্তব ঘটনার ওপর নির্মিত এই চলচ্চিত্রে দেখা যায়, কীভাবে একজন সাধারণ নারী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্যের পক্ষে দাঁড়ান।

থাপ্পড় (২০২০)

সম্পর্কে সম্মান ও মর্যাদার প্রশ্ন তুলে ধরে এই চলচ্চিত্র। একটি ঘটনার মাধ্যমে একজন নারী নিজের জীবন ও সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন। মূল চরিত্রে অভিনয় করে আলোচিত হন তাপসী পান্নু।

লিগ্যালি ব্লন্ডে (২০০১)

এক তরুণীর গল্প, যিনি সবার ধারণা ভেঙে দিয়ে নামী আইন বিদ্যালয়ে ভর্তি হন এবং প্রমাণ করেন আত্মবিশ্বাস ও অধ্যবসায় দিয়ে সবকিছু সম্ভব।

পিঙ্ক (২০১৬)

তিন নারীর জীবনের একটি জটিল আইনি পরিস্থিতির গল্প তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। সম্মতি ও নারীর অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেয় এই সিনেমা।

ওয়ান্ডার ওমেন (২০১৭)

এক সাহসী নারী সুপারহিরোর গল্প, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসেন। নেতৃত্ব, সাহস ও ন্যায়ের প্রতীক হয়ে উঠেছেন এই চরিত্র। সানডে গার্ডিয়ান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীনারী দিবসনারী দিবসের সিনেমাবলিউডলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT