চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলবাহী ট্যাঙ্কারের ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
১০:১৫ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
খুলনায় রেললাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুর্ঘটনা, বহু মানুষ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

Banglabid

এদিকে, চুয়াডাঙ্গা, দর্শনা ও আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, রাত থেকে শতশত যাত্রী আটকে পড়েছেন। ভোর থেকে অনেকেই স্থানীয় যানবাহনের মাধ্যমে নিজ গন্তব্যে ফিরছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। উদ্ধারকাজ কাজ চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যাঙ্কার লাইনচ্যুততেলবাহী ট্রেনরেল যোগাযোগ বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT