জনপদ

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশের রেলওয়ে ট্রেন, ঝিনাইদহে লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ করে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার কাজের জন্য খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:ঝিনাইদহ রেল যোগাযোগ বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…