আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তের ছবি, ধ্বংসাবশেষ ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি ‘বি-৫২’ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন।

বিবিসে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

এডওয়ার্ডস ঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো আটজনের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।

ঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কারও বেঁচে থাকার সুযোগ ছিল না। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

কর্নেল হেইস জানান, দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে ঘাঁটির ভেতরেই সীমাবদ্ধ ছিল এবং ঘটনার পর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়।

বিষয়:যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…