চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি অবৈধ অভিবাসী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
মালয়েশিয়ায় আটক ৭১ বাংলাদেশি অবৈধ অভিবাসী, শ্রমিকরা ফেরত আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ২২ জানুয়ারি রাতে বুকিত বিনতাং এলাকার জালান আলোরে অভিযান চালিয়ে ১৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি বলে নিশ্চিত করা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি ছাড়াও ৬০ জন মিয়ানমারের নাগরিক, ২৪ জন ইন্দোনেশিয়ান, ১৬ জন নেপালি, তিনজন পাকিস্তানি এবং মিশর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর জেআইএমের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, স্থানীয় জনগণের অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে জেআইএমের ৬১ জন কর্মকর্তা ও কর্মচারী এবং কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

Banglabid

জেআইএম পরিচালক জানান, আটক অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর প্রবিধান ৩৯(বি) এর অধীনে মামলার তদন্ত চলছে। এসব ধারা বৈধ কাগজপত্র না থাকা এবং মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ অবস্থান সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত।

অভিযান শেষে আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নেওয়া হয়। সেখানেই তাদের প্রাথমিক প্রামাণিক নথিপত্র তৈরি ও পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়ালালামপুরবাংলাদেশিমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT