চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপের মাধ্যমে ভয়েস পরিবর্তন করে ৭ ছাত্রীকে ধর্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মোবাইলে ভয়েস-চেঞ্জিং অ্যাপ ব্যবহার করে কলেজের নারী শিক্ষকের ভয়েস রূপান্তর করে সাবেক এক কারখানা কর্মী। এরপর শিক্ষার্থীদের বৃত্তি পেতে সহায়তা করার কথা বলে অন্তত ৭ ছাত্রীকে ধর্ষণ করেছেন ব্রজেশ কুশওয়াহা নামের ওই নিরক্ষর ব্যক্তি।

রোববার ২৬ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কুশওয়াহা নিরক্ষর কিন্তু জঘন্য এই অপরাধের জন্য ব্যবহার করা প্রযুক্তির বিষয়ে জ্ঞান রাখতেন।

প্রতিবেদনে বলা হয়, সাবেক কারখানার কর্মী নারী ভয়েসে নিজেকে কলেজের শিক্ষক দাবি করে শিক্ষার্থীদের সাথে কথা বলতেন। মূলত মধ্যপ্রদেশের সিধি জেলার উপজাতীয় কলেজ শিক্ষার্থীদের বোকা বানাতেন তিনি। তাদেরকে বিশ্বাস করাতেন বৃত্তি পেতে সহায়তা করবেন তিনি। আর এভাবে তাদের সাথে একটা সম্পর্কে জড়াতেন কুশওয়াহা।

পরে নির্ধারিত ওই শিক্ষার্থীকে একটি নির্জন এলাকায় ডেকে পাঠাতেন। আর সেখানে তার আরেক সহযোগীকে পাঠিয়ে মোটরসাইকেলযোগে শিক্ষার্থীকে তাদের বাড়িতে নিয়ে আসতেন। আর জঙ্গলের সেই বাড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ করতেন।

পুলিশ বলছে, এভাবে অন্তত সাতজন উপজাতীয় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করেছে কুশওয়াহা।

তদন্তে শিক্ষার্থীরা জানায়, কুশওয়াহা অপরাধের সময় হেলমেট ব্যবহার করতেন, এছাড়াও সর্বদা গ্লাভস পরতেন তিনি। যার ফলে, তাকে শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। তিনি মহারাষ্ট্রের একটি রোলিং মিলে কাজ করার সময় হাত পুড়েছিল, আর তখন থেকে তিনি গ্লাভস ব্যবহার শুরু করেন। এটাই তার কাছে যেতে সাহায্য করেছে পুলিশকে।

Reneta

শনিবার তিন অভিযুক্ত সহযোগীসহ কুশওয়াহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সিধি জেলা প্রশাসন একটি বুলডোজার ব্যবহার করে তার বাড়ি ভেঙে দিয়েছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভয়েস পরিবর্তন অ্যাপমধ্যপ্রদেশশিক্ষার্থীদের ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT