চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসের শিশুকে নিয়ে ৬তলা থেকে মায়ের লাফ, বাঁচলো শিশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৩, জুন ২০২৬
আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকায় ছয়তলা একটি আবাসিক ভবন থেকে ছয় মাস বয়সী শিশুকে কোলে নিয়ে ঝাঁপ দেওয়ার ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

তবে আশ্চর্যজনকভাবে শিশুটি প্রাণে বেঁচে গেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম ইশা সাহু (৩৭)। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে তিনি নিজের ছয় মাস বয়সী কন্যাশিশুকে কোলে নিয়ে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে ঝাঁপ দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনায় ইশা সাহুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে শিশুটি প্রথমে একটি সুরক্ষামূলক বেড়ার ওপর পড়ে যাওয়ায় প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকদের জানান, শিশুটি এখন শঙ্কামুক্ত এবং তার আঘাতও তুলনামূলকভাবে সামান্য।

Reneta

মধ্যপ্রদেশের বাসিন্দা ইশা সাহু স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। বড় মেয়ের বয়স আট বছর এবং ছোট মেয়ের বয়স ছয় মাস।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কয়েক মাস ধরে তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং সন্তান জন্মের পর দেখা দেওয়া মানসিক অবসাদের উপসর্গে ভুগছিলেন।

ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাসার ভেতরেই ছিলেন। শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ইশা ও তার স্বামী উভয়েই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ওই আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের বক্তব্য এবং চিকিৎসা-সংক্রান্ত নথিপত্রও পর্যালোচনা করা হচ্ছে।

মিয়াপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাটি স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশা সাহুকোলে শিশু নিয়ে লাফমধ্যপ্রদেশমানসিক অবসাদমিয়াপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT