আন্তর্জাতিক

পাকিস্তানে ঘুমন্ত ৭ শ্রমিককে গুলি করে হত্যা

সন্ত্রাসী অবস্থানে একজন ব্যক্তি, হাতে অস্ত্র, মুখে মাস্ক, ব্যস্ত শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীরা ঘুমন্ত সাত শ্রমিককে গুলি করে হত্যা করেছে।

ডয়েচ ভেলে জানিয়েছে, বন্দুকধারীরা বন্দর শহর গোয়াদর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে একটি বাড়িতে প্রবেশ করে শ্রমিকদের ঘুমন্ত অবস্থায় গুলি করে। পুলিশ কর্মকর্তা মহসিন আলী বলেছেন, নিহতরা পাঞ্জাবের বাসিন্দা। তারা সবাই একটি নাপিতের দোকানে কাজ করত। পুলিশ জানিয়েছে, তারা বিশ্বাস করে যে হামলাটি তাদের চাকরির সাথে সম্পর্কিত নয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনাটিকে ‘উন্মুক্ত সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন। হতাহতদের পরিবারকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা করার ও হামলাকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে, হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এই হামলা দেশের শত্রুদের কাপুরুষোচিত কাজ। আমরা সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করতে বদ্ধপরিকর।

বিষয়:পাকিস্তান বেলুচিস্তান শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…