চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হামাসকে ধ্বংস করতে গাজায় যুদ্ধ চলবে আরও ৭ মাস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি প্রতিনিধি আন্তর্জাতিক আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তাচি হানেগবি বলেছেন, হামাসকে ধ্বংস করতে গাজায় আরও ৭ মাস যুদ্ধ হতে পারে। অন্যদিকে রাফায় ইসরায়েলি হামলার পর তেল আবিব থেকে দূতাবাস প্রত্যাহার করেছে ব্রাজিল।

ইসরায়েলি রেডিও স্টেশন রেশেত বেটকে দেয়া সাক্ষাৎকারে তাচি হানেগবি বলেন, যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পরিকল্পনা জমা দেওয়ার প্রথম দিনই খোলামেলা ভাবে জানানো হয়েছিল যে এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে।

তিনি বলেন, এই পরিকল্পনার কয়েকটি ধাপ রয়েছে। ২০২৪ সালকে সংঘাতের বছর হিসেবে ধরা হয়েছে। আমরা এখন ২০২৪ এর পঞ্চম মাসে আছি। যার অর্থ, আমরা আশা করছি লক্ষ্যের কাছে পৌঁছে একে অর্জন করতে আরও সাত মাস যুদ্ধ করতে হবে। তবেই আমরা হামাস ও ইসলামিক জিহাদের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করতে পারব।

Banglabid

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে অব্যাহত ইসরাইলি ড্রোন, আর্টিলারি এবং বিমান হামলায় ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ আরও কমপক্ষে ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত তার সরকার। তবে ফিলিস্তিনি সরকার ব্যবস্থার সংস্কারের অনুরোধ জানিয়েছেন তিনি। গাজা দখলের পর এবার ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান লেবাননকে কঠোর হামলার হুমকি দিয়েছেন।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণে ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল এবং ২৫২ জনকে জিম্মি করা হয়েছিল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা জুড়ে কমপক্ষে ৩৬ হাজার ১৭০ জন নিহত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মাসইসরায়েলগাজাফিলিস্তিনযুদ্ধহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় বাংলাদেশের নতুন হাই-কমিশনার নাহিদা সোবহান

পরবর্তী

ঋতুহীন ১১ বছর, থাকলো আলোচিত ছবির খোঁজ

পরবর্তী

ঋতুহীন ১১ বছর, থাকলো আলোচিত ছবির খোঁজ

প্রধানমন্ত্রীর পটুয়াখালী পৌঁছানোর সময় নদীর দৃশ্য দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT