জনপদ

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩ মে) সকাল সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:ট্রাক নিহত ৭ পিকআপ মুখোমুখি সংঘর্ষ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…