আন্তর্জাতিক

ভারতের মহাকুম্ভ মেলায় পদদলনে নিহত ৭

মহাকুম্ভ মেলায় পদদলনে নিহত ৭, ভিড়ের মধ্যে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মহাকুম্ভ মেলায় পদদলনে নিহত ৭, ভিড়ের মধ্যে আহত ও নিহতের ছবি, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে কুম্ভমেলায় লক্ষাধিক মানুষ যখন পবিত্র স্নান করতে জমায়েত হয় তখন এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন।

বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। তবে ঠিক কী কারণে পদদলনের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিফোনে আদিত্যনাথকে ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

বিষয়:উত্তর প্রদেশ নিহত ৭ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…