চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এজতেমা মাঠের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।








