চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৫২টি বন্য প্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
৯:৫৭ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৫
জনপদ, পরিবেশ, মৌলভীবাজার
A A
বনজঙ্গলে বন্যপ্রাণী উদ্ধারকারীদের ছবি, দুটি বানর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারের লাউয়াছড়া বনসহ বিভিন্ন এলাকার বন উজাড় হওয়ায় বন্য প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে এসে প্রতিনিয়ত মানুষের হাতে ধরা পড়ে।

এ অবস্থায় আহত বা সন্ত্রস্ত প্রাণী‌কে রক্ষা কর‌তে এলাকাবাসীর বে‌শির ভাগ ফোন পান শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের প‌রিচালক স্বপন‌ দেব সজল‌। তি‌নি ও তার টিম প্রাণী‌টি‌কে সেবা ফাউ‌ন্ডেশ‌নে এনে সুস্থ ক‌রে ব‌নে ফি‌রি‌য়ে দেন।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন মারফত জানা গেছে, বিভিন্ন দিবসে বিভিন্ন দিনে বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বন্য প্রাণীগুলোকে বনে ফিরিয়ে দেয়া হয়।

Banglabid

তাদের দেয়া তথ‌্য অনুযায়ী, চল‌তি মা‌সের ৩১ জানুয়ারি পর্যন্ত, গত ১৩ বছরে খাদ্য, পানি ও অন‌্যান‌্য সংকটে বন ছেড়ে লোকালয়ে আসা ৬৫২টি বন্য প্রাণী উদ্ধার করে পর্যন্ত ৬৫২ টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে।

এরম‌ধ্যে, অজগর সাপ ১৩১টি, লজ্জাবতী বানর ৪০টি, গন্ধগোকুল ৪৬টি, মেছো বিড়াল ৩৩টি, বানর ২৭টি, তক্ষক ১৭টি, সোনালি বিড়াল ৫টি, বনবিড়াল ৪৫টি, হিমালয়ান পাম সিভেট ১টি, কালনাগিন সাপ ৪টি, হনুমান ১টি, বনরুই ১টি, গুঁইসাপ ৪টি, বন্য শূকর ৩টি, উড়ন্ত কাঠবিড়ালী ৫টি, লেজহীন চিকা ১টি, বোম্বেটিনকেট স্নেক ১টি, ধনেশ পাখি ১টি, কাছিম ৩টি, পেঁচা ১৮টি, সবুজ বুড়াল সাপ ১৪টি, শঙ্খিনী সাপ ১২টি, ফনিমনসা সাপ ৮টি, বিভিন্ন প্রজাতির পাখি ১৩৯টি, শিয়াল ১টি ,পদ্মগোখরা সাপ ৩টি, হিমালয়ান ধূরা সাপ ৫১টি, দুধরাজ সাপ ২টি, দাঁড়াশ সাপ ৭টি, সবুজ বুড়াল সাপ ৬টি, বাজপাখি ২টি, খইয়া গোখরা সাপ ২টি, সবুজ ফনিমনসা সাপ ৩টি, কোবরা সাপ ১টি, বিরল লালডোর সাপ ১টি, আইডক্যাট স্নেক ৫টি, কালো বক ১টি, নিশি বক ১টি, রেসাস বানর ১টি, ঘর গিন্নি সাপ ৩টি, গ্রে কেট স্নেক ১টি, ক্যান্টরের ১টি, মেটে সাপ ১টি বনে অবমুক্ত করা হয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, আমা‌দের বন‌ রেঞ্জ অ‌ফি‌সে সেবা ফাউ‌ন্ডেশন থে‌কে এই তা‌লিকা দেয়া হ‌য়ে‌ছে।

Reneta

বর্তমানে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে অর্ধশতাধিক বিপন্ন ও বিরল প্রজাতির প্রাণী রয়েছে বলে জানান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

তিনি জানান, এখানে উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে মেছো বিড়াল, ভল্লুক, উল্লুক, চশমা হনুমান, গাধা, লজ্জাবতী বানর, চিত্রা হরিণ, মায়া হরিণ, ইমু পাখি, গন্ধগোকুল, অজগর, শঙ্খিনীসহ বিভিন্ন প্রজাতির সাপ, সাধারণ প্রজাতির বানর, ধূসর বানর, সোনালি বিড়াল, বন বিড়াল, হিমালয়ান পাম সিভিট, হনুমান, বনরুই, গুইসাপ, বন্য শূকর, উড়ন্ত কাঁঠবিড়ালি, বোম্বেটিনকেট গ্লেইক, ধনেশ পাখি, কাছিম, পেঁচা, বাজপাখি, শকুন, ময়নাসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক বলেন, এখানে জন্ম নেওয়া প্রাণীগুলো এককভাবে জীবনযাপনে সক্ষম হলেই বনে ছেড়ে দেয়া হয়। এইসব প্রাণী‌দের সেবা প্রদা‌নে কোন সরকারী আ‌র্থিক সহ‌যো‌গিতা পাওয়া যায়‌নি। ত‌বে, খরচ সংকুলান ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে‌ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬৫২টি বন্য প্রাণীউদ্ধারবাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটের অধিকারের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইন উপদেষ্টা

পরবর্তী

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

পরবর্তী
দুইজন পুরুষের ছবি, একজন সংবাদ উপস্থাপক ও অন্যজন ব্যবসায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তা স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে চাপে ইউক্রেন: অস্ত্র সহায়তা স্থগিত

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT