চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী কলেজের এক প্রশ্নপত্রে ৬১ ভুল!

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৩:২০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক প্রশ্নপত্রেই ৬১ ভুল পাওয়ার অভিযোগ উঠেছে। কলেজটির একাদশ শ্রেণির আইসিটি পরীক্ষার প্রশ্নপত্রে এসব ভুল পাওয়া যায় বলে জানান পরীক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বেশ সমালোচনা চলছে।

শহীদ সোহরাওয়ার্দী কলেজে গেলো রোববার (৮ অক্টোবর) অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় এ ভুলগুলো পাওয়া যায়। এমনকি বার্ষিক পরীক্ষার ‘বার্ষিক’ বানানটিও ভুল লেখা হয়েছে।

আইসিটি বিষয়ের ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্নপত্রে প্রথম পৃষ্ঠায়ই বানান ভুলের সংখ্যা ২৫টি এবং দ্বিতীয় পৃষ্ঠায় ১৫টি। এছাড়া বিরামচিহ্নের ভুল প্রয়োগ এবং শব্দের ভুল লিখন অর্থাৎ কখনো দুটি শব্দের মাঝে অযাচিত সংযোজন এবং কখনো আবার যে শব্দ বা শব্দাংশ একসাথে বসার কথা; এর মাঝে ফাঁকা রেখে ভুল ঘটানোর সংখ্যা এবং অসমীচীনভাবে কখনও শব্দের মাঝে আবার কখনও শব্দের শুরুতে হসন্ত প্রয়োগের মতো ভুলের সংখ্যা প্রথম পৃষ্ঠায় ১০টি এবং দ্বিতীয় পৃষ্ঠায় ১১টি। প্রশ্নপত্রের ৩নং প্রশ্নে উক্ত কলেজটির নাম দিয়ে একটি উদ্দীপক তৈরি করা হয়। উদ্দীপকেও ভুল করা হয়েছে কলেজের নাম।

ভুলের মধ্যে অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণের ভুল চয়ন এবং ণত্ববিধান ও ষত্ববিধান-এর অসংখ্য ভুল রয়েছে। অনেক বানানে ঋ-কারের জায়গায় ঊ-কারও দেখা যায়। এছাড়া কিছু কিছু শব্দে বিসর্গ চয়নের কথা থাকলেও তা দেওয়া হয়নি।

উল্লেখ্য ‘কৃত্রিম’ না লিখে ‘কূত্রিম’, ‘বুদ্ধিমত্তা’ না লিখে ‘বুদ্দিমত্তা্’, ‘বলা’ না লিখে ‘বল’, ‘জ্ঞান’ না লিখে ‘জআন, ‘স্বপক্ষে’ না লিখে ‘সপক্ষে’ এবং ‘দ্বিতীয়’ না লিখে ‘দিত্বীয়’ ছাড়াও ভুলে ভরা পুরো প্রশ্ন। এগুলো গুণে দেখা যায়, ভুলের পরিমাণ ৬১তে ওঠেছে।

প্রশ্নপত্রে এত ভুল নিয়ে পরীক্ষার্থীরা উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী গভীর উদ্বেগের সাথে জানান, ‘আমরা কলেজ থেকে শিখব আর কলেজের প্রশ্নপত্রেই যদি এভাবে এত ভুল দেখি, তবে তো দেখতে দেখতে একটা সময় আমরা ভুলটাকেই ঠিক মনে করব আর সেটাই শিখে ফেলব।’

Reneta

এব্যাপারে সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোহসীন কবির বলেন, এটি খুব সম্ভবত ভুল করে এমন হয়েছে, বাই মিসটেক হতে পারে। নতুন শিক্ষক এসেছে তো। আইসিটি যারা পড়ে তারা বাংলা বানানে একটু দুর্বল থাকে। এ বিষয়ে আমি পরীক্ষা কমিটির সঙ্গে কথা বলব। ঠিক কী কারণে এমনটি হয়েছে, সেটি আমি দেখছি।

পরবর্তী ব্যবস্থা কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমি খুব দ্রুতই অ্যাকশনে যাব। এখানে কার খামখেয়ালি বা ভুল ছিল তা খুঁজে বের করে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক প্রশ্নপত্রে ৬১ ভুলসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এত রান তাড়া করে আগে কখনও জেতেনি বাংলাদেশ

পরবর্তী

জনগণের সেবা করার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

জনগণের সেবা করার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের ‘দুঃসংবাদ’ দীর্ঘ হচ্ছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT